০৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

পুটখালী সীমান্তে বিজিবি’র অভিযানে ৯০ বোতল ভারতীয় WINCEREX কফ সিরাপ জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:২০:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • / ২০০

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে ৯০ বোতল ভারতীয় WINCEREX সিরাপ জব্দ করেছে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)। শনিবার (৩ অক্টোবর) এ মাদকদ্রব্য আটক করা হয়।

খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার, পিবিজিএম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবি’র গোয়েন্দা তৎপরতা ও টহল জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় পুটখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা পরিত্যক্ত অবস্থায় ভারতীয় উৎপাদিত ৯০ বোতল WINCEREX কফ সিরাপ উদ্ধার করে।

বিজ্ঞপ্তিতে বিজিবি অধিনায়ক আরও জানান, সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ যে কোনো অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি’র কঠোর অভিযান অব্যাহত থাকবে।

অন্যদিকে, বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত মাদকদ্রব্য ব্যাটালিয়ন সদর দপ্তরে পাঠানো হয়েছে এবং পরবর্তীতে তা নিয়ম অনুযায়ী ধ্বংস করা হবে।

স্থানীয় এলাকাবাসী বিজিবির এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত এমন অভিযান চললে মাদক পাচার অনেকটাই কমে আসবে।

Please Share This Post in Your Social Media

পুটখালী সীমান্তে বিজিবি’র অভিযানে ৯০ বোতল ভারতীয় WINCEREX কফ সিরাপ জব্দ

আপডেট: ১০:২০:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫