১০:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

শার্শায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:৫৯:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • / ১৭৭

নিজস্ব প্রতিবেদক : যশোরের শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের বহিষ্কৃত যুবদল নেতা আসাদুল ইসলাম আসাদের বিরুদ্ধে মানসিক প্রতিবন্ধী কিশোরী (১৫)কে ধর্ষণের অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে উপজেলার ডিহি ইউনিয়নের গোকর্ণ গ্রামে। অভিযুক্ত আসাদ গোকর্ণ গ্রামের রেজাউল ইসলামের ছেলে।

প্রতিবেশিরা বলেন, অভিযুক্ত আসাদ ওই কিশোরীর বাড়ির পিছনে নিয়মিত বসে থাকেন এবং বিভিন্ন সময় তাকে উত্ত্যক্ত করে আসছিল। বৃহস্পতিবার সকালে তাকে বাড়ির পাশে একা পেয়ে পাশের বাগানে নিয়ে সে ধর্ষণ করে। প্রতিবেশীরা আরও বলেন আসাদ একজন বখাটে ও মাদকাসক্ত ব্যক্তি।

শার্শা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে প্রতিবন্ধী কিশোরী এবং অভিযুক্ত আসাদুল ইসলাম আসাদকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুক্রবার রাতে এ সংবাদ লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

Please Share This Post in Your Social Media

শার্শায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

আপডেট: ১২:৫৯:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫