০৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

বিজিবি- বিএসএফ এর মানবিক উদ্যোগে মৃত বাবার লাশ দেখল বাংলাদেশি বধূ মিতু মন্ডল

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:৩৮:১৭ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • / ১০৯

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শার ধান্যখোলা সীমান্ত এলাকায় ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণা জেলার বাগদা থানার বাসিন্দা জব্বার মন্ডল (৭৫) মৃত্যুর পর তার আত্মীয়-স্বজনদের শেষবারের মতো লাশ দেখানোর সুযোগ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।

গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বার্ধক্যজনিত কারণে ভারতে মৃত্যুবরণ করেন জব্বার মন্ডল। মৃত্যুর খবর পেয়ে তার মেয়ে বেনাপোল পোর্ট থানার পোড়াবাড়ি এলাকার গৃহবধূ মিতু মন্ডল লাশ দেখতে বিএসএফের কাছে আবেদন করেন। আবেদন পাওয়ার পর বিএসএফ বিজিবির সাথে যোগাযোগ করে এবং পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশ সীমান্তের মেইন পিলার-২৫/৬-এস এলাকায় জব্বারের লাশ আত্মীয়-স্বজনদের দেখানোর ব্যবস্থা করা হয়।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, লাশ দেখানোর পর তা ভারতে দাফনের জন্য নিয়ে যাওয়া হয়েছে এবং বাংলাদেশি স্বজনরা তাদের নিজ বাড়িতে ফিরে গেছেন।

ধান্যখোলা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার সেলিম মিয়া এবং ভারতের ৬৭ বিএসএফ ব্যাটালিয়ন মোস্তফাপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সঞ্জয় কুমার রায় এসময় উপস্থিত ছিলেন।

এই মানবিক উদ্যোগ সীমান্তে দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও সদ্ভাবনার নিদর্শন হিসেবে প্রশংসিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

বিজিবি- বিএসএফ এর মানবিক উদ্যোগে মৃত বাবার লাশ দেখল বাংলাদেশি বধূ মিতু মন্ডল

আপডেট: ০৫:৩৮:১৭ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫