০৪:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

বেনাপোল ও আন্দুলিয়া সীমান্তে বিজিবি’র অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:০২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • / ২১২

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল ও আন্দুলিয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৫) ৪৯ বিজিবির সদস্যরা রঘুনাথপুর, আন্দুলিয়া, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্ট এলাকায় পৃথক অভিযানে এসব মালামাল আটক করেন।

অভিযানে বিদেশি মদ, ভারতীয় ফেনসিডিল, গাঁজা, ইজিবাইক, ইঞ্জিনচালিত ভ্যান (নছিমন), মোটরসাইকেল এবং ভারতীয় শাড়িসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৬ লাখ ৮৯ হাজার ৯০০ টাকা।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, “দীর্ঘদিন ধরে সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে আজকের অভিযানে এই সফলতা এসেছে।”

তিনি আরও বলেন, “আটককৃত মাদকদ্রব্য ব্যাটালিয়নের সদর দপ্তরে পাঠানো হয়েছে এবং আইন অনুযায়ী সেগুলো ধ্বংস করা হবে। অন্যদিকে, জব্দকৃত চোরাচালানি পণ্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, বিজিবির এমন নিয়মিত অভিযানে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান কর্মকাণ্ড কিছুটা হ্রাস পেয়েছে। সীমান্তের সাধারণ মানুষ বিজিবির এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

বেনাপোল ও আন্দুলিয়া সীমান্তে বিজিবি’র অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ

আপডেট: ১০:০২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫