০৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

বাংলাদেশ নৌবাহিনীর সাথে বেনাপোল পৌরসভার চুক্তি স্বাক্ষর ও নির্মাণকাজের উদ্বোধন

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:০৮:০৩ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • / ১১৭

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ নৌবাহিনীর অধীনস্থ প্রতিষ্ঠান ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড বেনাপোল পৌরসভার সঙ্গে একটি উন্নয়নমূলক চুক্তি স্বাক্ষর করেছে। একইসঙ্গে, আরইউটিডিপি (RUTDP) প্রকল্পের আওতায় নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ১টায় বেনাপোল পৌরসভার সভাকক্ষে এ চুক্তি স্বাক্ষর ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পৌরসভার তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানে চুক্তিপত্রে স্বাক্ষর করেন বাংলাদেশ নৌবাহিনীর ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের প্রতিনিধি এবং বেনাপোল পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

চুক্তির আওতায় যেসব কাজ বাস্তবায়ন হবে তার মধ্যে রয়েছে— বেনাপোল পৌর ভবন থেকে বাহাদুরপুর পর্যন্ত সড়ক উন্নয়ন, বড় আঁচড়া-দৌলতপুর রোড, বড় আঁচড়া থেকে ছোট আঁচড়া লিংক রোড নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন এবং স্ট্রিট লাইট স্থাপন। এসব উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করবে বাংলাদেশ নৌবাহিনীর ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা. কাজী নাজিব হাসান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর কমান্ডার খালিদুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নিয়াজ মাখদুম, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, বেনাপোল পৌর বিএনপির সভাপতি মো. নাজিম উদ্দিন, বেনাপোল পোর্ট থানা জামায়াত ইসলামের আমির রেজাউল ইসলাম, বেনাপোল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. মোশারফ হোসেন, বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল মান্নান সহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকর্তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, “এই চুক্তির মাধ্যমে বেনাপোল পৌরসভার অবকাঠামো উন্নয়নে এক নতুন দিগন্ত উন্মোচিত হলো। নৌবাহিনীর সঙ্গে এই অংশীদারিত্ব উন্নয়নকাজে গতি আনবে এবং জনদুর্ভোগ কমাবে।”

এ সময় এলাকাবাসী এবং সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে পৌর এলাকার সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে।

Please Share This Post in Your Social Media

বাংলাদেশ নৌবাহিনীর সাথে বেনাপোল পৌরসভার চুক্তি স্বাক্ষর ও নির্মাণকাজের উদ্বোধন

আপডেট: ০৯:০৮:০৩ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫