শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজা ও ২ কেজি বিস্ফোরকসহ গ্রেফতার-১
- আপডেট: ০৪:১৯:২২ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
- / ৯৫

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ কেজি মাদকদ্রব্য গাঁজা ও ২ কেজি কথিত বিস্ফোরক উপাদানসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় আরও একজন অভিযুক্ত কৌশলে পালিয়ে যায়।
রোববার (২৮ সেপ্টেম্বর) রাত ৭টা ৩৫ মিনিটে শার্শা থানার লক্ষণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর (পশ্চিমপাড়া) এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
শার্শা থানার গোড়পাড়া পুলিশ ফাঁড়ির এসআই মো. আনিসুর রহমান, এএসআই মো. সিলন আলী ও এএসআই মো. জামিনুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়।
অভিযানে আটক হন মো. শাহাজান আলী (৪৭), শার্শা থানার রামচন্দ্রপুর গ্রামের মৃত আনোয়ার আলী সরদারের ছেলে। তার বসতবাড়ির পশ্চিম পাশে একটি খড়ির ঘর থেকে ১০ কেজি গাঁজা ও আনুমানিক ২ কেজি বিস্ফোরক সদৃশ দ্রব্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লক্ষ টাকা এবং বিস্ফোরক দ্রব্যের মূল্য প্রায় ৬০ হাজার টাকা।
এ সময় আরেক অভিযুক্ত মো. আব্দুর রাজ্জাক সরদার (৩৫), পিতা-মৃত আজির বক্স সরদার, একই গ্রামের বাসিন্দা, পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে শার্শা থানায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।
মামলা নং (২৭,২৮) তাং ২৯/০৯/২০২৫, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(খ)/৪১ ধারায় অপরটি বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮ এর ৪/৫/৬ ধারায়।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আলিম জানান, গ্রেফতারকৃত আসামিকে সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।






















