গোগায় উঠান বৈঠকে মফিকুল হাসান তৃপ্তি: ‘গণতন্ত্র পুনরুদ্ধারে সংগ্রাম চলবেই’
- আপডেট: ০৭:৩৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
- / ১৬৮

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নের ১নং ওয়ার্ড (পাঁচভূলাট) এলাকায় বিএনপি আয়োজিত এক উঠান বৈঠকে কেন্দ্রীয় বিএনপির সাবেক দফতর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি বলেছেন, ‘সরকার বদল হয়েছে ঠিকই, কিন্তু জনগণের প্রকৃত অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি। বিএনপি গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠায় রাজপথে থাকবে।’
শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে ওয়ার্ড বিএনপি আয়োজিত এই উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘বিএনপি শুধু সরকার পরিবর্তন নয়, রাষ্ট্র ব্যবস্থার আমূল সংস্কার চায়। এই আন্দোলন এখনও শেষ হয়নি।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোগা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আব্দুল হামিদ সরদার।
এসময় আরও উপস্থিত ছিলেন: শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস, মোঃ তাজউদ্দীন আহমেদ, আইন বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ, বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সহ-সভাপতি আব্দুল মোনায়েম, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ মো. শহিদুল ইসলাম, পুটখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ওলিয়ার রহমান, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সদস্য মো. আসাদুজ্জামান আসাদ, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. রাকিবুল হাসান রিপন, যুবদল নেতা জিয়া বিশ্বাস ,পিন্টু রহমান, যশোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহানুর রহমান শাওন ,শার্শা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ বিপ্লব হোসেন,ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি বিপ্লব মন্ডল সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।






















