গোগায় ধানের শীষের পক্ষে দিনব্যাপী গণসংযোগ করলেন মোহাম্মদ নুরুজ্জামান লিটন
- আপডেট: ০৬:১১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
- / ১৬৩

নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শার্শা উপজেলার গোগা ইউনিয়নে ধানের শীষের পক্ষে দিনব্যাপী গণসংযোগ করেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান লিটন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) তিনি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে গণসংযোগ করেন। সঙ্গে ছিলেন গোগা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী এবং সাধারণ সম্পাদক আব্দুল হামিদ সরদার।
সকাল থেকেই শুরু হওয়া এই গণসংযোগে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। পথসভা, কুশল বিনিময় ও স্থানীয় জনগণের সাথে সরাসরি মতবিনিময় চলে দিনভর।
গণসংযোগকালে মোহাম্মদ নুরুজ্জামান লিটন বলেন, “৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা করাই বিএনপির মূল লক্ষ্য। শার্শার জনগণ এখন পরিবর্তন চায়, তারা আর কারচুপির ভোট চায় না।”
গণসংযোগের ফাঁকে যোহরের নামাজ আদায় করেন গোগা বাজার মসজিদে। পরে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হামিদ সরদারের বাড়িতে মধ্যাহ্নভোজে অংশ নেন। দুপুর শেষে পুনরায় শুরু হয় গণসংযোগের দ্বিতীয় পর্ব। বিকালে বাজার, বিভিন্ন মোড় ও গুরুত্বপূর্ণ স্থানে পথসভা করেন লিটন।
গণসংযোগে অংশ নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে লিটন বলেন, “তোমাদের এই স্কুল-কলেজ বেগম খালেদা জিয়ার প্রধানমন্ত্রী থাকার সময়েই হয়েছে। শহীদ জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক। তোমাদের মা-বোনদের বলে দিও, যেন ধানের শীষে ভোট দেয়।”
গোগার হরিশ্চন্দ্রপুরে পথসভায় জামায়াতে ইসলামীর কঠোর সমালোচনা করেন লিটন। বলেন, “জামায়াত আজ নিজেকে ইসলামিক দল বলে দাবি করলেও তাদের অতীত ইতিহাস ভুলে গেছে। হেফাজতের মতো দল শাপলা চত্বরে রক্ত দিয়েছে ইসলামের জন্য, কিন্তু জামায়াত কেবল প্রেস ব্রিফিং আর জান্নাতের টিকিটের কথা বলে।”
তিনি আরও বলেন, “ইসলামকে ব্যবহার করে রাজনীতি করে যারা, তারা কখনোই ইসলামের আসল সেবক হতে পারে না। জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান একজন কমিউনিস্ট ব্যক্তি কীভাবে ইসলামিক দলের নেতা হতে পারেন?
পাঁচভূলাট থেকে শুরু হওয়া গণসংযোগে স্থানীয় ব্যবসায়ী, তরুণ ভোটার, নারী ও প্রবীণদের সরব উপস্থিতি দেখা গেছে। ভোটারদের অনেকেই জানান, লিটনের নিয়মিত মাঠপর্যায়ের যোগাযোগ ও সরাসরি মানুষের পাশে দাঁড়ানোই তাকে জনসাধারণের আস্থার জায়গায় পৌঁছে দিচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান, বেনাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আলমগীর সিদ্দিকী, বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি একেএম আতিকুজ্জামান সনি, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আক্তারুজ্জামান আক্তার, গোগা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী, সিনিয়র সহ-সভাপতি সরোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুল হামিদ সরদার।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন, বেনাপোল পৌর যুবদলের আহবায়ক মফিজুর রহমান বাবু, যুগ্ম আহ্বায়ক মোঃ আতাউর রহমান, যুগ্ম আহ্বায়ক মীর আলম, বেনাপোল পৌর কৃষকদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসান ইমাম, সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ সাহেদ আলী সবুজ, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মোঃ ওমর ফারুক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম চয়ন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোইমিনুল সাগর, বেনাপোল পৌর ছাত্রদলের আহবায়ক মোঃ আরিফুল ইসলাম আরিফসহ বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উক্ত গণ সংযোগে দিনব্যাপী উপস্থিত ছিলেন।





















