১২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

বসতপুর বাজারে মফিকুল হাসান তৃপ্তির গণসংযোগ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:২৫:২২ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৪৩

নিজস্ব প্রতিবেক:যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বসতপুর বাজারে রবিবার (২১ সেপ্টেম্বর ২০২৫) গণসংযোগ করেছেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দফতর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি।

এ সময় তিনি বাজারের ব্যবসায়ী, দোকানদার, ক্রেতা ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের খোঁজখবর নেন এবং এলাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত হন। জনসাধারণের সঙ্গে ঘনিষ্ঠভাবে কথা বলে তিনি বিএনপির রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

গণসংযোগকালে মফিকুল হাসান তৃপ্তির সঙ্গে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস, বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল আহাদ, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রাকিবুল ইসলাম রিপন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ বিপ্লব হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

স্থানীয় নেতারা জানান, সাধারণ মানুষের ব্যাপক সাড়া এবং আগ্রহ বিএনপির প্রতি জনগণের আস্থার প্রতিফলন।

Please Share This Post in Your Social Media

বসতপুর বাজারে মফিকুল হাসান তৃপ্তির গণসংযোগ

আপডেট: ০৯:২৫:২২ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫