০৬:৪১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

উপজেলা প্রশাসনের সঙ্গে নাভারণ প্রেসক্লাবের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:১০:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার নাভারণ প্রেসক্লাবের নবগঠিত কমিটির পক্ষ থেকে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে মতবিনিময় করেছেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।

বুধবার (২৪ জুন-২০২৬) দুপুর ১২টায় শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম এবং শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান নাভারণ প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এ সময় সাংবাদিকতা, জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় ও প্রশাসনের সঙ্গে গণমাধ্যমের সমন্বয় নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে তারা সমাজের সম্ভাবনা, সমস্যা, অন্যায়-অনিয়ম ও জনদুর্ভোগের বিষয়গুলো তুলে ধরেন।” তিনি দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার পাশাপাশি প্রশাসনের কার্যক্রমে সার্বিক সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন নাভারণ প্রেসক্লাবের সভাপতি মোফাজ্জেল হোসেন রাজু, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, জ্যেষ্ঠ সহসভাপতি প্রভাষক মামুনুর রশিদ মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক মীর ফারুক আহম্মেদ, অর্থ সম্পাদক নজরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক জুলফিকার আলী জুলু, কার্যকরী সদস্য তরিকুল ইসলামসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।

এছাড়া উপস্থিত ছিলেন শার্শা প্রেসক্লাবের সভাপতি আহম্মদ আলী শাহিন, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সাংবাদিক আশরাফুল সর্দারসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

Please Share This Post in Your Social Media

উপজেলা প্রশাসনের সঙ্গে নাভারণ প্রেসক্লাবের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়

আপডেট: ০৬:১০:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬