০১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

শার্শায় ৩১ দফা বাস্তবায়নে তৃণমূলে গণসংযোগে আবুল হাসান জহির

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:২৪:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • / ৬৩

নিজস্ব প্রতিবেদক: যশোর-৮৫, শার্শা-১ আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ও শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যায় শার্শা সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও ওয়ার্ড ভিত্তিক গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রমে অংশ নেন।

এ সময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “৩১ দফা যদি আমরা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে পারি এবং মনেপ্রাণে ধারণ ও লালন করি, তাহলে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত।”

গণসংযোগকালে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। জননেতা আবুল হাসান জহির বলেন, তৃণমূলে সংগঠনকে আরও গতিশীল করতে নিয়মিত সংযোগ ও মতবিনিময়ের কোনো বিকল্প নেই। দলীয় আদর্শকে ছড়িয়ে দিতে হবে ঘরে ঘরে।

এ সময় আরও উপস্থিত ছিলেন— শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি আহম্মাদ আলী শাহীন, যুগ্ম সম্পাদক প্রভাষক মো: মামুনুর রশিদ, প্রচার সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, যশোর জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক মিলন আহমেদ, সাংগঠনিক সম্পাদক জামাল হোসেনসহ আরও অনেকে।

স্থানীয় নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেন, আবুল হাসান জহিরের নেতৃত্বে শার্শায় বিএনপি আগামীতেও শক্তিশালীভাবে পুনরুদ্ধার হবে।

Please Share This Post in Your Social Media

শার্শায় ৩১ দফা বাস্তবায়নে তৃণমূলে গণসংযোগে আবুল হাসান জহির

আপডেট: ১০:২৪:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫