নাভারন ইউনিয়ন বিএনপি’র কর্মী সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট: ১০:২৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
- / ২০৫

স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছার নাভারণ ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপি নেতা কামারুল ইসলাম এর আয়োজনে এবং ওয়ার্ড বিএনপি’র সভাপতি নুর ইসলামের সভাপতিত্বে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৫টায় স্থানীয় বিএনপি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাভারন ইউনিয়ন বিএনপি’র যুগ্ন আহবায়ক আলহাজ্ব জহিরুল আলম লিন্টু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহবায়ক আলহাজ্ব নুরুজ্জামান কনক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুগ্ন আহবায়ক হায়দার আলী, আমির হোসেন মেম্বার, ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির ১নং সদস্য সাংবাদিক ইসমাইল হোসেন, রফিকুল মেম্বার।
ঝিকরগাছা উপজেলা যুবদলের সদস্য আব্দুল ওহাব টিক্কার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক রবিউল ইসলাম মিলন, যুবদল নেতা মিজানুর রহমান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুই নম্বর ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক কামাল হোসেন, বিএনপি নেতা মশিয়ার রহমান, রতন, রফিকুল ইসলাম রফিকসহ যুবদল ছাত্রদল ও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুল পরিমাণ নেতাকর্মী উপস্থিত ছিল।






















