০১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

বেনাপোলে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে প্রচার মিছিল ও লিফলেট বিতরণ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:০০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
  • / ১১১

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে বেনাপোলে প্রচার মিছিল ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে উপজেলা ও পৌর বিএনপি।

শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৫) বিকেল সাড়ে ৫টায় বেনাপোল পুরাতন পৌরসভা প্রাঙ্গণ থেকে এ কর্মসূচির সূচনা হয়।

শার্শা উপজেলা বিএনপি’র প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধুর নেতৃত্বে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ৩১ দফার মূল বিষয়গুলো তুলে ধরে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

আলহাজ্ব খায়রুজ্জামান মধু বলেন, “তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখা দিয়েছে। এর মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম এবং সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে স্বাধীন করতে হবে। স্বৈরাচারী সরকারের হাতে দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে।”

তিনি আরও বলেন, “৩১ দফা জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। তাই তা ঘরে ঘরে পৌঁছে দিতে নেতাকর্মীরা মাঠে নেমেছে।”

কর্মসূচীতে আরও উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি মো. নাজিম উদ্দিন, শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি আহাম্মদ আলী শাহিন, মো. আব্দুস ছাত্তার, মো. আব্দুল মাজেদ, ছাত্র বিষয়ক সম্পাদক মো. শরিফুজ্জামান পরাগ, শার্শা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. উসমান আলী, বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি মো. ইদ্রিস মালিক, যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সবুর হোসেন, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. মনিরুজ্জামান মনি, জেলা কৃষকদলের সদস্য আল-আমিন মাহমুদ মিলন, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামানসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

বেনাপোলে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে প্রচার মিছিল ও লিফলেট বিতরণ

আপডেট: ০৮:০০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫