তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে শার্শায় বিএনপির প্রচার মিছিল ও লিফলেট বিতরণ
- আপডেট: ১২:১২:২১ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
- / ১২৮

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে যশোরের শার্শা উপজেলায় বৃহষ্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকালে এক বর্ণাঢ্য প্রচার মিছিল ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শার্শা উপজেলার বারোপোতা, পুটখালী, গোগা, বালুন্ডা ও জামতলা বাজার এলাকায় এই প্রচার মিছিল ও লিফলেট বিতরণ করেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি এবং যশোর-৮৫/১ (শার্শা) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আবুল হাসান জহির।
উক্ত প্রচার মিছিল ও লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি আহম্মাদ আলী শাহীন, আব্দুস সাত্তার, জামাল হোসেন, আব্দুল মাজেদ,শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মো: মামুনুর রশিদ মামুন, প্রচার সম্পাদক নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক আলমগীর,সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ মন্টু, আনোয়ার হোসেন বাবু, শার্শা উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোনায়েম হোসেন, স্বনির্ভর বিষয়ক সম্পাদক মিকাইল হোসেন মনা, শার্শা উপজেলা বিএনপির সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জমাত আলী মেম্বার, যশোর জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান, শার্শা ইউনিয়ন বিএনপির সভাপতি ওসমান আলী, গোগা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ সরদার ,সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক,নিজামপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুস সালাম, ডিহি ইউনিয়ন বিএনপির সভাপতি ওলিয়ার রহমান, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ডিহি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সালাহউদ্দিন আহমেদ, লক্ষনপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাওলান আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জেল হোসেন লিটন, উলাশী ইউনিয়ন সাবেক সভাপতি মিজানুর রহমান, নিজামপুর ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আনছার আলী, কায়বা ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ওলিয়ার রহমান, শার্শা উপজেলা ওলামাদলের সভাপতি আব্দুল হান্নান, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান জাহিদ, মো. আব্দুর রশিদ, মোজাফফর উদ্দিন, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ন আহবায়ক ওয়াছি উদ্দিন জিন্নাহ, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান জনি, তৌহিদুল ইসলাম তৌহিদ, যশোর জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সহ-সম্পাদক পিন্টু রহমান, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবকদলেন আহ্বায়ক কমিটির সদস্য আব্দুস সালাম, মোখলেছুর রহমান, বাকী বিল্লাহ্, শার্শা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান, যুগ্ম আহ্বায়ক লাল্টু হোসেন, রনি ফরহাদ, আহম্মাদ আলী সোহাগ, আহ্বায়ক কমিটির সদস্য পিয়াস মাহমুদ, নাভারণ কলেজ ছাত্রদলের আহ্বায়ক সাজেদুর রহমান সাজু, সদস্য সচিব রিয়াজ, বাগআঁচড়া ডাঃ আফিল উদ্দীন ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মহিদ হোসেনসহ বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।





















