০১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

আওয়ামী লীগের ঘাটি থেকে বিএনপি’র ঘাঁটিতে পরিণত হয়েছে শালিখা…. কাজী কামাল

নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:০৫:২৩ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৯৩

শালিখা মাগুরা প্রতিনিধিঃ ৯৪ এর আগ পর্যন্ত মাগুরা-২ আসনটি আওয়ামী লীগের ঘাঁটি হিসাবে পরিচিত ছিল এখানে বিএনপি মাত্র ৩০ হাজার ভোট পেতো। আমরা ধীরে ধীরে সেই আসন বিএনপি’র ঘাঁটিতে পরিণত করেছি। আপনাদের সহযোগিতা পেলে আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে এবং মাগুরা-২ আসনেও বিএনপি প্রার্থী বিজয়ী হবে। কথাগুলো বলেছেন মাগুরা দুই আসনের সাবেক জনপ্রিয় এমপি জনাব কাজী সালিমুল হক কামাল।

তিনি সম্প্রতি শালিখা উপজেলার ধনেশ্বর গাতি ইউনিয়ন বিএনপি কতৃক আয়োজিত সিংড়া তিলখড়ি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধনেশ্বর গাতি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ ছবেদ আলী বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব দল নেতা রবিউল ইসলাম নয়ন, শালিখা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জনাব মোজাফফর হোসেন টুকু, সাবেক আহবায়ক আনিসুর রহমান মিল্টন, যুগ্ম আহবায়ক শহিদুজ্জামান শহিদ, রাইসুল ইসলাম প্রিন্স সহ অনেকে। এছাড়া উপস্থিত ছিলেন ইমদাদুল হক সোনা্ যুবদল নেতা মুন্সি সোহেল রানা, কাইজার হোসেন, ছাত্রদল নেতা সুজায়েত হোসেনসহ আরও অনেকে।

Please Share This Post in Your Social Media

আওয়ামী লীগের ঘাটি থেকে বিএনপি’র ঘাঁটিতে পরিণত হয়েছে শালিখা…. কাজী কামাল

আপডেট: ১২:০৫:২৩ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫