০২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

শার্শা সীমান্তে বিজিবি’র অভিযানে ফেন্সিডিল ও মদ আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:১৩:০৬ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • / ১১৯

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা সীমান্তে অভিযানে ভারতীয় ফেন্সিডিল, মদ ও একটি বাইসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর আওতাধীন তিনটি বিওপি (বর্ডার আউটপোস্ট) পৃথক এই অভিযান পরিচালনা করে।

রবিবার (১ সেপ্টেম্বর ২০২৫) বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোগা বিওপি কর্তৃক ২০ বোতল ভারতীয় ফেন্সিডিল, ১৪ বোতল ভারতীয় মদ ও একটি বাইসাইকেল, কায়বা বিওপি কর্তৃক ১৩ বোতল ভারতীয় মদ এবং রুদ্রপুর বিওপি কর্তৃক ৩০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করা হয়েছে।

খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার, পিবিজিএম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স বলেন, “সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। তারই অংশ হিসেবে এসব অভিযানে সফলতা এসেছে।”

তিনি আরও বলেন, “সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবি’র অভিযান অব্যাহত থাকবে।”

Please Share This Post in Your Social Media

শার্শা সীমান্তে বিজিবি’র অভিযানে ফেন্সিডিল ও মদ আটক

আপডেট: ০৯:১৩:০৬ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫