মায়ের উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে একজন মহিলার আত্মহত্যা
- আপডেট: ১০:৫৪:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
- / ৪৬৮

স্টাফ রিপোর্টার : মায়ের উপর অভিমান করে ঝিকরগাছায় এক মহিলা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত ফারহানা আক্তার জিম (১৭) বাগআঁচড়া গ্রামের প্রবাসী মোঃ সজিব হোসেন এর কন্যা।
নিহতের নিকটাত্মীয়ের বরাতে জানা যায়, গত ২/৩ দিন পুর্বে জিম ঝিকরগাছা উপজেলার মাটিকুমড়া গ্রামে তার মায়ের দ্বিতীয় স্বামী আরিফুল ইসলাম এর বাড়ীতে বেড়াতে আসেন। শনিবার (৩০ আগষ্ট) রাত ৯ টার দিকে সে তার মায়ের সাথে অভিমান করে সকলের অগোচরে তাদের শয়ন কক্ষে নিজ ওড়না দ্বারা গলায় ফাঁস দেয়। তখন তার মা দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে রাত সাড়ে ১১ টার সময় ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
সেসময় কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে ঝিকরগাছা থানা পুলিশ হাসপাতালে উপস্থিত হয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। এ সংক্রান্তে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিধীন আছে বলে জানা গিয়েছে।






















