০২:৩০ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

বেনাপোলে বিজিবি’র অভিযানে বিদেশি মদ জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:২১:০০ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • / ১২৭

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি।

রবিবার (৩১ আগস্ট ২০২৫) বিজিবির যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর টহলদল বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় বিদেশি মদ, শাড়ি, খাদ্য সামগ্রী এবং কসমেটিক্সসহ বিভিন্ন ধরনের চোরাচালানী পণ্য উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ১৯ হাজার টাকা।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী, এসপিপি, পিএসসি বলেন, “সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণে বিজিবি বিশেষ পরিকল্পনায় গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়।”

তিনি আরও জানান, সীমান্তে মাদক ও চোরাচালান দমনকল্পে বিজিবির এ ধরনের কার্যক্রম চলমান থাকবে। জব্দকৃত মাদকদ্রব্য আইনি প্রক্রিয়া শেষে ধ্বংস করা হবে এবং অন্যান্য পণ্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

বেনাপোলে বিজিবি’র অভিযানে বিদেশি মদ জব্দ

আপডেট: ০৭:২১:০০ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫