০২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

গোড়পাড়ায় আওয়ামী সন্ত্রাসী হামলায় আহত বিএনপি নেতা আয়নাল হোসেনের চিকিৎসার খোঁজ নিতে শার্শা বিএনপি

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:২৮:৩১ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • / ১০১

নিজস্ব প্রতিবেদক: শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির নেতা আয়নাল হোসেন এবং তার পরিবারের সদস্যদের উপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয় বিএনপি।

শনিবার (৩০ আগস্ট ২০২৫) বিকেলে আয়নাল হোসেনকে দেখতে শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহিরসহ একটি প্রতিনিধি দল গোড়পাড়ার ফকিরতলায় পৌঁছান এবং আহত নেতার চিকিৎসার খোঁজ খবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি আহম্মদ আলী শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মামুনুর রশীদ মামুন, প্রচার সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ মন্টু, নিজামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম, ডিহি ইউনিয়ন বিএনপির সভাপতি ওলিয়ার রহমান, সাধারণ সম্পাদক আব্দুর জুব্বার, সাংগঠনিক সম্পাদক মোঃ সালাহউদ্দিন মন্ডল, নিজামপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জুলফিকার আলী জুলু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, শার্শা উপজেলা ওলামাদলের সভাপতি আব্দুল হান্নান, শার্শা উপজেলা যুবদলের সদস্য মো. আলাউদ্দিন আলাল, শার্শা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান সহ অন্যান্য বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, আওয়ামী সন্ত্রাসীদের হামলার ঘটনায় আয়নাল হোসেন এবং তার পরিবারের সদস্যরা গুরুতর আহত হওয়ায় হামলার ঘটনায় অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নেতারা। তারা আরো বলেন, এই হামলা রাজনৈতিক প্রতিহিংসার নিদর্শন।

বিএনপি নেতৃবৃন্দ আহত নেতার দ্রুত সুস্থতার জন্য চিকিৎসার খোঁজ খবর নেন এবং আগামী দিনগুলোতে রাজনৈতিকভাবে শক্তিশালী অবস্থানে থাকার জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

গোড়পাড়ায় আওয়ামী সন্ত্রাসী হামলায় আহত বিএনপি নেতা আয়নাল হোসেনের চিকিৎসার খোঁজ নিতে শার্শা বিএনপি

আপডেট: ০৯:২৮:৩১ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫