শিরোনাম:
জিএম কাদেরকে গ্রেপ্তারে আল্টিমেটাম জুলাই রেভল্যুশনারির
নিউজ ডেস্ক
- আপডেট: ০৯:০২:২৯ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
- / ৯৭

নিজস্ব প্রতিবেদকঃ সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে গ্রেপ্তারে আল্টিমেটাম দিয়েছে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স (জেআরএ)।
আজ শনিবার (৩০ আগস্ট) জিএম কাদেরের উত্তরার বাসভবনের সামনে তার কুশপুত্তলিকা দাহ এবং জরুরি সংবাদ সম্মেলনে এ আল্টিমেটাম দেওয়া হয়।
বিক্ষোভ চলাকালে বেশ কয়েকটি দাবি তোলেন সংগঠনটির মুখপাত্র ফানতাসির মাহমুদ। তিনি বলেন, জাতীয় পার্টি পরপর তিনটি নির্বাচনকে যেভাবে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে, অতি দ্রুত তদন্তের মাধ্যমে তাদের নিষিদ্ধ করতে হবে।
ফানতাসির মাহমুদ ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেন, এ সময়ের মধ্যে জিএম কাদেরকে গ্রেপ্তার করতে হবে। অন্যথায় যেকোনো পরিস্থিতির জন্য সরকারকে দায় নিতে হবে বলে হুঁশিয়ারি করেন তিনি।





















