০৭:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

বেনাপোলে কসাই মিজানকে জবাই করে হত্যা

নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:০৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
  • / ১৬০

নিজস্ব প্রতিবেদক: বেনাপোল পৌরসভার ৮নং ওয়ার্ডের ছোট আঁচড়া গ্রামে মিজানুর রহমান (৪২) নামে এক কসাইকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২৯ আগস্ট ২০২৫) ভোররাতে এ নির্মম ঘটনা ঘটে। নিহত মিজান পেশায় একজন গরু ব্যবসায়ী ও সাপ্তাহিক কসাই হিসেবে কাজ করতেন। তার এ মর্মান্তিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে নিজ বাড়ির ভেতরেই ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করা হয় মিজানকে। নিহত মিজান ছোট আঁচড়া গ্রামের মৃত হানিফ সরদারের ছেলে। প্রতি শুক্রবার নিয়ম করে গরু জবাইয়ের কাজে বের হতেন তিনি।

নিহতের স্ত্রী জানান, “রাত আড়াইটার দিকে গরু জবাইয়ের জন্য বাইরে থেকে ভ্যানচালক ডাকছিল। আমি ঘুম থেকে উঠে বাইরে বের হয়ে দেখি, আমার স্বামী উঠানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তখনই চিৎকার করি।”

স্থানীয় বাসিন্দা মোঃ ইউনুস আলী বলেন, “মিজান একজন সৎ ব্যবসায়ী ছিল। কারো সঙ্গে তার শত্রুতা ছিল না। প্রতিদিনের মতো আজও তার মহাজন ফোন দেন রাত ২টার দিকে। এরপর তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ভ্যানচালক এসে তাকে ডাকাডাকি করে। না ওঠায় বড় ভাই জুলু বের হয়ে এসে মিজানকে গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন। এটা সম্পূর্ণ রহস্যজনক হত্যাকাণ্ড।”

এ বিষয়ে ছোটআঁচড়া ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ ইসরাফিল সরদার বলেন, “রাত ৪টার দিকে মিজানুরের ছোট ভাই আমাকে ফোন দেয়। খবর পেয়ে আমি থানায় জানাই। পুলিশ এসে সিসি ক্যামেরার ফুটেজ দেখে এবং ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করে। লাশটি ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।”

বেনাপোল পোর্ট থানার এসআই রাশেদুজ্জামান জানান, “রাত ৪টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। নিহত মিজানুরের গলায় ধারালো ছুরির গভীর আঘাত রয়েছে। বিষয়টি আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি।”

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাসেল মিয়া বলেন, “এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে। হত্যাকারীদের চিহ্নিত করতে পুলিশ কাজ করছে।”

এ ঘটনায় পুরো বেনাপোল এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী প্রশাসনের কাছে দ্রুত ঘটনার রহস্য উদঘাটন ও খুনিদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

বেনাপোলে কসাই মিজানকে জবাই করে হত্যা

আপডেট: ১২:০৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫