অনিন্দ্য ইসলাম অমিতের জন্মদিনে শার্শা উপজেলা ছাত্রদলের দোয়া মাহফিল ও কোরআন শরীফ বিতরণ
- আপডেট: ০৮:৩১:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
- / ৬৯

নিজস্ব প্রতিবেদক: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের জন্মদিন উপলক্ষে শার্শা উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল ও কোরআন শরীফ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৪ আগস্ট ২০২৫) বিকেলে যশোরের শার্শার নাভারণ দক্ষিণ বুরুজবাগান হেফজখানা ও এতিমখানায় এই কর্মসূচি পালন করা হয়। অনিন্দ্য ইসলাম অমিতের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক সফলতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির।
এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি আহম্মাদ আলী শাহিন, যুগ্ম সম্পাদক প্রভাষক মামুনুর রশীদ, নিজামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সালাম, শার্শা ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব মুনছুর আলী, যশোর জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, শার্শা উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক সোহরাব হোসেন মিন্টু এবং যশোর জেলা কৃষকদলের সদস্য আলমগীর হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুর রশিদ, মো. মোজাফফর উদ্দিন, সদস্য আলাউদ্দিন আলাল ও খায়রুজ্জামান সোহাগ। অনুষ্ঠানে আরও অংশ নেন যশোর জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সহ-সম্পাদক পিন্টু রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য বাকী বিল্লাহসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন শার্শা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান।
সঙ্গে ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক লাল্টু হোসেন, আহম্মাদ আলী সোহাগ, রনি ফরহাদ, সদস্য পিয়াস মাহমুদ, বেনাপোল কলেজ ছাত্রদলের সদস্য সচিব রাসেল রানা, বেনাপোল পৌর ছাত্রদলের সদস্য আরিফ হোসেন তাজ ও আব্দুর রহমান সুমন।
আয়োজকরা জানান, অনিন্দ্য ইসলাম অমিতের মানবিক ও রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়েই এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও ছাত্রদল সমাজসেবামূলক এমন কার্যক্রম চালিয়ে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।





















