তারেক রহমানের রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা নিয়ে বাঘারপাড়ার পথে-প্রান্তরে যুবনেতা এ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী
- আপডেট: ১২:১৪:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
- / ১৭০

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা’ অনুযায়ী ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে যশোরের বাঘারপাড়া উপজেলার দরাজহাট ইউনিয়নের বিভিন্ন হাট-বাজারে লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভা করেছেন বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং বাঘারপাড়া ডিগ্রি কলেজের সভাপতি এ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী সোহাগ।
শনিবার (২৩ আগস্ট ২০২৫) দিনব্যাপী গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
তিনি বলেন, “আমার অঙ্গীকার—যশোর-৪ আসনে সকল অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূল করে মানুষের জীবনে শান্তি ফিরিয়ে আনা।”
গণসংযোগকালে যুবদল নেতাকর্মীরা হাতে করে লিফলেট বিতরণ করেন এবং পথচারীদের কাছে ৩১ দফা রূপরেখার গুরুত্ব তুলে ধরেন। এ সময় স্থানীয় সাধারণ মানুষের মাঝে বেশ আগ্রহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
এ্যাডভোকেট সোহাগ আরও বলেন, “এই রাষ্ট্রব্যবস্থা ধ্বংসের মুখে। তারেক রহমান যে পরিবর্তনের ডাক দিয়েছেন, সেটিই আজ সময়ের দাবি। আমরা সেই দাবি নিয়েই মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি।”
উল্লেখ্য, বিএনপির ঘোষিত ৩১ দফা রূপরেখার মধ্যে রয়েছে প্রশাসনিক সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা, নির্বাচন কমিশনের পূর্ণ স্বাধীনতা, মানবাধিকার রক্ষা, দুর্নীতিমুক্ত প্রশাসন, মতপ্রকাশের স্বাধীনতা ইত্যাদি।





















