শিরোনাম:
ঝিকরগাছা কুন্দিপুরে ডিবির অভিযানে ৪৪টি চোরাই মোবাইলসহ গ্রেফতার-১
নিউজ ডেস্ক
- আপডেট: ০৫:৩২:০৬ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
- / ১১৯

নিজস্ব প্রতিবেদক : যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-র বিশেষ অভিযানে ৪৪টি ভারতীয় চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ সময় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১৭ আগস্ট-২০২৫) রাত সাড়ে ৮টার দিকে যশোর জেলার ঝিকরগাছা থানার কুন্দীপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. সাইফুল ইসলাম (৪০)। তিনি ওই গ্রামের আব্দুস সামাদের ছেলে।
জানা গেছে, ডিবি যশোরের এসআই শিবু মন্ডল ও এএসআই গৌরাঙ্গ কুমার মন্ডলের নেতৃত্বে একটি চৌকস টিম মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে কুন্দীপুর গ্রামে অভিযান চালিয়ে সাইফুল ইসলামের কাছ থেকে ৪৪টি ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ করা হয়।
এ ঘটনায় এএসআই গৌরাঙ্গ কুমার মন্ডল বাদী হয়ে ঝিকরগাছা থানায় মামলা দায়ের করেছেন। আটককৃত আসামিকে রোববার (১৮ আগস্ট) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।






















