০২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

বাগআঁচড়া, লক্ষণপুর ও বাহাদুরপুর ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:০৪:১৬ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • / ১১০

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যশোর জেলার শার্শা উপজেলার বাগআঁচড়া, লক্ষণপুর ও বাহাদুরপু ইউনিয়নে পৃথক কর্মীসভা করেছে। ইউনিয়ন পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে এই কর্মীসভাগুলোর আয়োজন করা হয়।

শনিবার (১৬ আগস্ট-২০২৫) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তিন ইউনিয়ন পৃথকভাবে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।

শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রাকিবুল হাসান রিপনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. সেলিম হোসেন আশার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় নেতাকর্মীরা বিপুল উৎসাহ-উদ্দীপনা নিয়ে অংশ নেন।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামীম রেজা অর্ণব ও শফিকুল ইসলাম জয়।

এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াছি উদ্দিন, যুগ্ম আহ্বায়ক ইকরাজ আহমেদ রাজ, এস এম আবদুল হক, সাজেদুর রহমান সবুজ, মো. আবু বক্কর সিদ্দিকী মিলন, মনিরুজ্জামান মনি, তৌহিদুল ইসলাম তৌহিদ সহ ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীরা।

এ সময় নেতৃবৃন্দ আগামী দিনের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার নির্দেশনা দেন।

স্থানীয় নেতাকর্মীদের মতে, এ ধরনের কর্মীসভা রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আন্দোলনের প্রস্তুতিকে আরও ত্বরান্বিত করবে।

Please Share This Post in Your Social Media

বাগআঁচড়া, লক্ষণপুর ও বাহাদুরপুর ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

আপডেট: ১০:০৪:১৬ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫