শার্শায় যুবদল নেতা আওরঙ্গজেবের মাতার কবর জিয়ারত করলেন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ
- আপডেট: ০৮:৩৫:২৪ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
- / ৯২

নিজস্ব প্রতিবেদক: শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আওরঙ্গজেবের সদ্য প্রয়াত মায়ের কবর জিয়ারত করেছেন উপজেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
সোমবার (১১ আগস্ট-২০২৫) বিকেলে শার্শার পারিবারিক কবরস্থানে এ জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহিরের নির্দেশনায় এ কর্মসূচিতে অংশ নেন উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কবর জিয়ারতে অংশ নেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মাদ ওয়াসি উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুর রশিদ, কবির হোসেন, মোজাফফর উদ্দিন, মনিরুল ইসলাম মনি, উপজেলা যুবদলের সদস্য আলাউদ্দিন আলাল, আজগার আলী, শার্শা সদর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান জনি, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা পিন্টু রহমান, সদস্য বাকি বিল্লাহসহ প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির প্রস্তাবিত কমিটির অন্যতম সদস্য হুমায়ুন কবির ঝনু।
এছাড়াও যুবদল নেতা মো. শরিফুল ইসলাম শরিফ, মো. সেলিম হোসেন, মো. হালিম, আল আমিনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
দোয়া পরিচালনা করেন শার্শা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আহমদ আলী সোহাগ। মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।






















