০২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

বেনাপোলে নার্গিস বেগমের জন্মদিনে কেক কেটে শুভেচ্ছা, প্রয়াত নেতা তরিকুল ইসলামের রুহের জন্য দোয়া

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৩১:৩১ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • / ১০১

নিজস্ব প্রতিবেদক: বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগমের জন্মদিন পালন করেছে বেনাপোল পৌর কৃষক দল। শনিবার (৯ আগস্ট-২০২৫) বিকেলে বেনাপোল রহমান চেম্বারের সানরুফ রেস্টুরেন্টে এ উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আনন্দঘন পরিবেশে কেক কেটে নেত্রীর জন্মদিন উদযাপন করা হয়। এ সময় তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য তরিকুল ইসলামের রুহের মাগফেরাত কামনা করেও দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নুরুজ্জামান লিটন।

বিশেষ অতিথি ছিলেন শার্শা উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ আমিরুল ইসলাম এবং শার্শা উপজেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হাসান ইমাম, সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দীন, সহ-সভাপতি মোঃ মফিজুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাহেদ আলী সবুজ, অর্থ সম্পাদক মোঃ আলমগীর হোসেন এবং সহ-সাধারণ সম্পাদক ও বেনাপোল ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ জাহাঙ্গীর, পৌর ছাত্রদলের আহবায়ক মোঃ আরিফুল ইসলাম আরিফ।

আরও উপস্থিত ছিলেন বেনাপোল স্থলবন্দর চেকপোস্ট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ জসীম উদ্দীন।

অনুষ্ঠানে মহিলা দলের নেত্রী চায়না খাতুন, ফরিদা খাতুন, তানজিলা খাতুনসহ বিভিন্ন পর্যায়ের কৃষক দলের নেতৃবৃন্দ অংশ নেন।

অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

বেনাপোলে নার্গিস বেগমের জন্মদিনে কেক কেটে শুভেচ্ছা, প্রয়াত নেতা তরিকুল ইসলামের রুহের জন্য দোয়া

আপডেট: ০৭:৩১:৩১ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫