১১:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

“অবিলম্বে নির্বাচন না হলে ষড়যন্ত্রকারীরা সক্রিয় হবে: আলহাজ্ব নুরুজ্জামান লিটন”

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৩৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • / ২১০

নিজস্ব প্রতিবেদক: দেশে চলমান রাজনৈতিক অস্থিরতা ও ষড়যন্ত্রের প্রেক্ষাপটে দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে বেনাপোল পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপি এক আলোচনা সভার আয়োজন করে।

শনিবার (২৬ জুলাই-২০২৫) গাজীপুর বিএনপির আয়োজনে বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কর্মী সমাবেশে বক্তারা গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ৭নং ওয়ার্ড বিএনপির উপদেষ্টা আলহাজ্ব মোঃ নুরুজ্জামান লিটন বলেন, “স্বৈরতন্ত্রের পতনের পর যে গণতান্ত্রিক সম্ভাবনা সৃষ্টি হয়েছে, তা বজায় রাখতে অবিলম্বে নির্বাচন জরুরি। নির্বাচন বিলম্বিত হলে তা ষড়যন্ত্রকারীদের হাতে সময় তুলে দেওয়ার সামিল হবে।”

তিনি আরও বলেন, “পার্শ্ববর্তী দেশগুলোতে আশ্রয় নেয়া দেশবিরোধী গোষ্ঠী এবং লুটপাটকারীদের জন্য বিলম্বিত নির্বাচন একটি সুযোগ। তাই এখনই আমাদের ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আন্দোলনে নামতে হবে।”

সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি মাকসুদুর রহমান রিন্টু এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোঃ মুছা করিম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপদেষ্টা মোঃ শাহজাহান সবুজ, সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল মুননাফ, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাদত হোসেন, যুগ্ম সম্পাদক মোঃ আবু জাফর ও মোঃ মামুনুর রহমান মামুন।

সভায় আরও উপস্থিত ছিলেন—উপদেষ্টা সদস্য আলহাজ মোঃ মতিয়ার রহমান বাবু, যুগ্ম সম্পাদক মোঃ ইউসুফ খান, মোঃ আবুল খায়ের, সহ-দপ্তর সম্পাদক মোঃ মানিক খান, মোঃ শফিকুর রহমান বাচা, মোঃ শাহাবুদ্দিন গোলদার, মোহাম্মদ আলী মধু এবং আব্দুল হান্নান।

আলোচনা সভার শেষে নুরুজ্জামান লিটন নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, “একমাত্র ঐক্যই পারে আমাদের শক্তি গড়ে তুলতে। বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।”

Please Share This Post in Your Social Media

“অবিলম্বে নির্বাচন না হলে ষড়যন্ত্রকারীরা সক্রিয় হবে: আলহাজ্ব নুরুজ্জামান লিটন”

আপডেট: ১০:৩৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫