ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে বেনাপোল পৌর কৃষক দলের দোয়া মাহফিল
- আপডেট: ০৯:৪৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
- / ১১৩

নিজস্ব প্রতিবেদক: উত্তরায় মাইলস্টোন কলেজ মাঠে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় বেনাপোল কাগজপুকুর বাজারে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে জাতীয়তাবাদী কৃষক দল, বেনাপোল পৌর শাখার আয়োজনে এ মাহফিল অনুষ্ঠিত হয়। স্থানীয় নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
বেনাপোল পৌর কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি হাসান ইমামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: জামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন।
এছাড়াও, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সহিদ আলী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, বেনাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর সিদ্দিকী, সাধারণ সম্পাদক মো: আবুল কাশেম, বেনাপোল পৌর বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মজিদ সেক্টর, সাদীপুর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মালেক।
এছাড়া উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, শার্শা উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: সাখাওয়াত হোসেন, বেনাপোল পৌর যুবদলের আহবায়ক মফিজুর রহমান বাবু, সদস্য সচিব রায়হানুজ্জামান দিপু, যুগ্ম আহবায়ক মোঃ রিপন হোসেন, শার্শা উপজেলা কৃষক দলের দপ্তর সম্পাদক মো: সোহেল রানা, বেনাপোল পৌর কৃষক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক মো: সাহেদ আলী সবুজ, শার্শা উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ শরীফুল ইসলাম চয়ন, পৌর ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি তবিবুর রহমান তবি, পৌর যুবদল নেতা আতাহার উদ্দিন, আব্দুস সোবহান, মিলন হোসেন।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, “এ ঘটনা জাতিকে গভীরভাবে শোকাহত করেছে। আমরা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং আহতদের সুস্থতা কামনা করি।”
বক্তারা আরো বলেন, “এই মর্মান্তিক দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের আত্মার শান্তির জন্য এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আমরা চাই, রাষ্ট্রীয়ভাবে দ্রুত তদন্ত করে দায়ীদের শনাক্ত করা হোক।”
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।






















