ময়মনসিংহে মা ও দুই সন্তানের গলাকাটা লাশ উদ্ধার
- আপডেট: ০১:১৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
- / ১৬৩

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের ভালুকা উপজেলায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। একটি বাড়ি থেকে একই পরিবারের মা ও তার দুই শিশু সন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলেন- রফিক উদ্দিনের স্ত্রী ময়না বেগম (২৫), কন্যা রাইসা (৪) ও পুত্র নীরব (২)।
সোমবার সকালে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের একটি বাড়ি থেকে এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনাটি প্রকাশ পায়।
বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, ‘ভালুকার পৌরসভার ৭নং ওয়ার্ডের বাসিন্দা রফিক উদ্দিনের স্ত্রী তার দুই শিশু সন্তান নিয়ে বসবাস করতেন। সোমবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘর থেকে রফিক উদ্দিনের স্ত্রী ময়না বেগম, তার দুই সন্তান রাইসা ও নীরবের মরদেহ উদ্ধার করা হয়।’
এ বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, “সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গলাকাটা অবস্থায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে কীভাবে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। বিস্তারিত তদন্তের পর জানানো হবে।”






















