০৩:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

বাঘারপাড়ায় পুকুরে ডুবে দুই বছর বয়সি শিশুর মৃত্যু”

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:০৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • / ৯৫

সাঈদ ইবনে হানিফ : যশোরের বাঘারপাড়ায় পুকুরের পানিতে ডুবে আতাউর রহমান নামে দুই বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে।

গতকাল বুধবার (২ জুলাই) দুপুরে বাড়ির পাশে একটি পুকুরে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। নিহত শিশু উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে। এ ঘটনায় বাঘারপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

পারিবারিক সূত্রে জানিয়েছে, ওইদিন দুপুর দুইটার সময় আতাউরকে খাওয়ানোর পর তার মা রান্না করতে যায়। এসময় শিশুটি বাড়িতে খেলা করছিল। সবেমাত্র সে হাঁটতে শিখেছে। খেলার কোনো এক সময়ে বাড়ির পাশে জলিল মোল্লার পুকুরে পড়ে ডুবে যায়। রান্না শেষে শিশুটির মা তাকে দেখতে না পেয়ে চারিদিকে খুঁজতে থাকেন, একপর্যায়ে পুকুরের পানিতে আতাউরকে ভাসতে দেখে চিৎকার দেন। এসময় প্রতিবেশিরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন। বিষয়টি নিশ্চিত করে বাঘারপাড়া থানার পক্ষ থেকে বলা হয়েছে পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

বাঘারপাড়ায় পুকুরে ডুবে দুই বছর বয়সি শিশুর মৃত্যু”

আপডেট: ০৮:০৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫