০৬:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

বেনাপোলে বিজিবির অভিযানে বিদেশী মদসহ বিভিন্ন অবৈধ পণ্য জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৫৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • / ১২৯

নিজস্ব প্রতিবেদক: যশোর বেনাপোল সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) আওতাধীন বেনাপোল বিওপি ও আমড়াখালী চেকপোস্ট সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বিজিবির সদস্যরা ভারতীয় তৈরি বিদেশী মদ, কম্বল, বিভিন্ন প্রকার ওষুধ এবং কসমেটিকস সামগ্রী জব্দ করেন। বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য এক লাখ ঊনচল্লিশ হাজার দুইশত আশি (১,৩৯,২৮০) টাকা।

বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি বলেন, “মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি দীর্ঘদিন ধরেই গোয়েন্দা নজরদারি এবং নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় আজকের অভিযানে এ সাফল্য আসে। আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

বিজিবি সূত্রে আরও জানা গেছে, জব্দকৃত ভারতীয় পণ্যসমূহ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে এবং মাদকদ্রব্য ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদর দপ্তরে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

বেনাপোলে বিজিবির অভিযানে বিদেশী মদসহ বিভিন্ন অবৈধ পণ্য জব্দ

আপডেট: ০৭:৫৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫