০২:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

আত্মগোপনে থাকা কেশবপুরের সাবেক মেয়র রফিকুল ইসলাম গ্রেফতার

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৫৬:১১ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • / ১০৪

নিজস্ব প্রতিবেদক : যশোরের কেশবপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম (৫৭) কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২ জুলাই) বেলা ৩টার দিকে পৌর এলাকার ভোগতীনরেন্দ্রপুর মোড়লপাড়া (ভবানীপুর) গ্রাম থেকে তাকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে রফিকুল ইসলাম নিজ বাড়ি এলাকায় আত্মগোপনে ছিলেন। বুধবার দুপুরে কিছু যুবক তার বাড়ি ঘিরে ফেললে তিনি পাশের আরিফুর রহমান মিলনের বাড়িতে আশ্রয় নেন। পরে খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, ‘‘জনগণের ঘেরাওয়ের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় আনে। তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে, সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে।’’

উল্লেখ্য, রফিকুল ইসলাম ২০১৫ সালের ৩০ ডিসেম্বর কেশবপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক নিয়ে প্রথমবার মেয়র নির্বাচিত হন। পরবর্তীতে ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে দ্বিতীয়বারের মতো মেয়র পদে জয়ী হন তিনি।

Please Share This Post in Your Social Media

আত্মগোপনে থাকা কেশবপুরের সাবেক মেয়র রফিকুল ইসলাম গ্রেফতার

আপডেট: ১০:৫৬:১১ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫