শিরোনাম:
শেখহাটী তপনভাগ যুক্ত মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
নিউজ ডেস্ক
- আপডেট: ০৯:৩৮:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
- / ১৪৬

সাঈদ ইবনে হানিফ : নড়াইলের শেখহাটী তপনভাগ যুক্ত মাধ্যমিক বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন সচেতনতা কর্মসূচীর আওতায় বৃক্ষরোপন কর্মসূচী পালিত হয়েছে।
সোমবার (৩০ জুন) বেলা ১২ ঘটিকার সময় বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আ,স,ম ফারুক হোসেন ও প্রধান শিক্ষক মোঃ আজম খাঁন এর নেতৃত্বে সকল শিক্ষক-কর্মচারী ও অভিভাবক সদস্য মোস্তফা মোল্যার অংশগ্রহণে সরকারী নির্দেশনা অনুযায়ী বিদ্যালয় প্রাঙ্গনে বনজ ও ফলদ গাছ রোপন করা হয়েছে।
এ কর্মসূচী বাস্তবায়নে বিশেষ ভূমিকা পালন করার জন্য প্রধান শিক্ষক মোঃ আজম খাঁন সহকারী শিক্ষক সমীর দেবনাথ ও মোঃ রুবেল হোসেনকে বিশেষভাবে ধন্যবাদ জানান।





















