১২:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

যশোর থেকে ঢাকার ডেমরা—শীর্ষ সন্ত্রাসী বাপ্পির ডেরায় মিলল বিপুল অস্ত্র-গুলি

নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:৩৯:০১ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
  • / ১০৫

যশোর অফিস ॥ রাজধানীর ফকিরাপুলে ডিবি পুলিশের ওপর গুলিবর্ষণের ঘটনায় যশোর থেকে গ্রেপ্তার হওয়া শীর্ষ সন্ত্রাসী বাপ্পির আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ঢাকা থেকে যশোর এবং সেখান থেকে রাজধানীর ডেমরায় ডিবির অভিযানে বেরিয়ে এসেছে এই মাদক কারবারি ও সন্ত্রাসীর ভয়াবহ অপরাধের চিত্র।

ঢাকা, বরিশাল, সাতক্ষীরায় একটানা অভিযানের পর শনিবার রাত ২টার দিকে যশোর শহরের ঘোপ নওয়াপাড়া এলাকার একটি বাড়ি থেকে বাপ্পিসহ মোট তিনজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। গ্রেপ্তার অপর দু’জন হলেন, বাপ্পির সহযোগী ‘বোমা রিপন’ নামে পরিচিত আবু খালিদ সাইফুল্লাহ এবং মো. কামরুল হাসান। এ সময় বাপ্পির দেহ তল্লাশিতে একটি বিদেশি পিস্তল ও দুটি গুলিভর্তি ম্যাগাজিন ও তার স্বীকারোক্তিতে রাজধানীর ডেমরার একটি আবাসিক এলাকার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় আরও দুটি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১৪৪ রাউন্ড গুলি।

রবিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ডিবির যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

যশোর থেকে ঢাকার ডেমরা—শীর্ষ সন্ত্রাসী বাপ্পির ডেরায় মিলল বিপুল অস্ত্র-গুলি

আপডেট: ১২:৩৯:০১ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫