১২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

বেনাপোলে কাস্টমস ‘শাটডাউন’-এ স্তব্ধ বাণিজ্য

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৪৭:৩২ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • / ১১৭

নিজস্ব প্রতিবেদক:জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের টানা আন্দোলনে দ্বিতীয় দিনের মতো বেনাপোল স্থলবন্দরে অচলাবস্থা দেখা দিয়েছে।

রবিবার (২৯ জুন-২০২৫) সকাল থেকেই ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির আওতায় পুরো কাস্টমস হাউসে বন্ধ রয়েছে সকল কার্যক্রম—বন্ধ রয়েছে পণ্য খালাস, শুল্কায়ন, এমনকি পূর্বে ছাড় করা চালান হস্তান্তরও। এতে চরম ভোগান্তিতে পড়েছেন দুই দেশের ব্যবসায়ীরা।

বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার রাজন হোসেন জানান, “আমরা যৌক্তিক দাবি আদায়ের আন্দোলন করছি। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে।”

বেনাপোল সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক মোস্তাফিজ্জোহা সেলিম বলেন, “আমরা প্রতিদিন কোটি কোটি টাকার পণ্য এনে বসে আছি। শুল্ক কর্মকর্তারা কাজে না ফেরায় এখন সব থেমে আছে। এতে ব্যবসায়ীরা মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।”

বর্তমানে বন্দরজুড়ে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি, শ্রমিকদের অস্থিরতা আর আমদানিকারকদের হতাশায় যেন স্তব্ধ হয়ে আছে এক সময়ের ব্যস্ততম এই স্থলবন্দর। সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত সমাধান না হলে দেশের আমদানি-রপ্তানি খাতে বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে।

Please Share This Post in Your Social Media

বেনাপোলে কাস্টমস ‘শাটডাউন’-এ স্তব্ধ বাণিজ্য

আপডেট: ০৮:৪৭:৩২ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫