বিজিবি’র অভিযানে সাড়ে পাঁচ লক্ষ টাকার অবৈধ মালামাল জব্দ
- আপডেট: ০৮:০৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
- / ১৩৪

নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৮ জুন) ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা একযোগে বেনাপোল বিওপি, ব্যাটালিয়ন সদর এবং আমড়াখালী চেকপোস্ট এলাকায় এই অভিযান পরিচালনা করেন।
অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, কম্বল, বিভিন্ন প্রকারের ঔষধ ও কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। এসব পণ্যের বাজারমূল্য প্রায় পাঁচ লক্ষ চুয়ান্ন হাজার একশত টাকা বলে জানিয়েছে বিজিবি।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, “মাদকদ্রব্য ও চোরাচালান রোধে সীমান্ত এলাকায় আমাদের গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে এই সফল অভিযান পরিচালিত হয়েছে। ভবিষ্যতেও সীমান্ত নিরাপত্তা জোরদারে আমাদের এ ধরণের তৎপরতা চলমান থাকবে।”
তিনি আরও জানান, আটককৃত চোরাচালানি পণ্যসমূহ প্রাথমিক যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
























