মাটি খুঁড়তে বেরিয়ে এলো বিষধর সাপের ৪৩টি বাচ্চা ও ৪১ টি ডিম
- আপডেট: ০৯:৩৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
- / ১৩৬

নিজস্ব প্রতিবেদক: যশোরের মনিরামপুরে বসত ঘরের ভিটা মাটি খুঁড়ে বিষধর সাপের ৪৩টি বাচ্চা ও ৪১ টি ডিম উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৭ জুন) সকালে উপজেলার বাহিরঘরিয়া গ্রামের প্রদীপ মণ্ডলের বাড়ি থেকে সাপের বাচ্চা ও ডিম উদ্ধার করা হয়।প্রদীপ মণ্ডলের স্ত্রী চন্দনা মণ্ডল বলেন, গতকাল বৃহস্পতিবার সকালে উঠান ঝাড়ু দিতে গিয়ে একটি সাপ দেখতে পাই। আমাকে দেখে সাপটি ফণা তোলে।
এসময় আশপাশের লোকজন ডেকে নিয়ে আসতে সাপ পালিয়ে যায়। চন্দনা মণ্ডল আরও বলেন, আজ শুক্রবার সকালে ঘর ঝাড়ু দিতে গিয়ে টেবিলের নিচে সাপের দুটো খোলস দেখি। এরপর সাপুড়ে খবর দেওয়া হয়। সাপুড়ে এসে ঘরের ভিতরে মাটি খুঁড়ে সাপের ৪৩টি বাচ্চা ও ৪১টি ডিম পেয়েছে। পরে ডিমগুলো মাটিতে পুঁতে রাখা হয়েছে।
খানপুর ইউনিয়ন পরিষদের স্থানীয় বাহিরঘরিয়া ওয়ার্ডের ইউপি সদস্য সেলিম হোসেন বলেন, মা সাপটি পাওয়া যায়নি। যে বাচ্চাগুলো উদ্ধার হয়েছে সেগুলো আমাদের কাছে জাতি সাপের বাচ্চা নামে পরিচিত। যে সাপুড়ে মাটি খুঁড়ে সাপের বাচ্চা বের করেছেন তিনি বাচ্চাগুলো নিয়ে গেছেন।





















