১১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

বেনাপোলে কৃষক দলের বৃক্ষরোপণ কর্মসূচী পালিত

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৫৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
  • / ১৪৫

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটি ঘোষিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫-এর অংশ হিসেবে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর কৃষক দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ জুন) বেনাপোল কাগজপুকুর বিএনপির কার্যালয়ের সামনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মো: মোস্তফা কামাল মিন্টু, বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের ভারত, সাংগঠনিক সম্পাদক মো. আক্তারুজ্জামান আক্তার, বেনাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি এএসএম মাহবুবুল আলমগীরসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।

এসময় শার্শা উপজেলা কৃষক দলের সভাপতি মো: আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: সাখাওয়াত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো: কামরুজ্জামান, বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মো: মফিজুর রহমান বাবু, বেনাপোল পৌর কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি মো: হাসান ইমাম, সাধারণ সম্পাদক মো: জামাল উদ্দীন, শার্শা উপজেলা কৃষক দলের দপ্তর সম্পাদক মো: সোহেল রানা, বেনাপোল পৌর কৃষক দলের সহ-সভাপতি মফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সাহেদ আলী সবুজ, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, সহ সাধারণ সম্পাদক মো: রবিউল ইসলাম মিলু, যুবদল নেতা মিলন হোসেনসহ শার্শা এবং বেনাপোল অঞ্চলের কৃষক দল, যুবদল এবং অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এই কর্মসূচির মাধ্যমে জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে কৃষক দল আগামী দিনে পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখবে এবং দেশের পরিবেশের জন্য

সাধ্যমত কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নেতারা। কর্মসূচির একপর্যায়ে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

বেনাপোলে কৃষক দলের বৃক্ষরোপণ কর্মসূচী পালিত

আপডেট: ০৭:৫৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫