১১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

বেনাপোল কাস্টমসে দ্বিতীয় দিনের কলমবিরতি, অপসারণ দাবি এনবিআর চেয়ারম্যানের

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:১৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • / ১২৪

নিজস্ব প্রতিবেদক: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে অপসারণের দাবিতে দ্বিতীয় দিনের মতো কলমবিরতি পালন করছেন বেনাপোল কাস্টমস হাউসের কর্মকর্তারা। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকে এ কর্মসূচি পালিত হচ্ছে।

মঙ্গলবার (২৪ জুন) সকাল ৯টা থেকে ২টা পর্যন্ত চলা এই কর্মবিরতিতে অংশ নেন কাস্টমস কর্মকর্তারা। এর আগের দিন সোমবারও সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কলমবিরতি পালন করেন তারা।

আন্দোলনে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা এ কর্মবিরতিতে অংশ নিচ্ছেন। তবে কর্মবিরতির মাঝেও বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে স্বাভাবিকভাবে চলছে আমদানি-রপ্তানি কার্যক্রম ও আন্তর্জাতিক যাত্রী পারাপার। স্বাভাবিক রয়েছে পণ্য লোড-আনলোড কার্যক্রমও।

এ তথ্য নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের উপপরিচালক (ডেপুটি ডিরেক্টর) মেঃ মামুন কবীর তরফদার।

উল্লেখ্য, গত ১২মে সরকার এনবিআরকে দুই ভাগ করে দেওয়ার একটি অধ্যাদেশ জারি করে। এর প্রতিবাদে কাস্টমস, ভ্যাট ও আয়কর বিভাগের কর্মকর্তারা আন্দোলনে নামেন। প্রথম দফার কর্মসূচি ২৬ মে পর্যন্ত চলার কথা থাকলেও ২৫ মে রাতে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের পর আন্দোলন সাময়িকভাবে স্থগিত করা হয়।

তবে দাবির বাস্তবায়ন না হওয়ায় আবারও আন্দোলনের দ্বিতীয় দফায় কলমবিরতি শুরু করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

বেনাপোল কাস্টমসে দ্বিতীয় দিনের কলমবিরতি, অপসারণ দাবি এনবিআর চেয়ারম্যানের

আপডেট: ০৬:১৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫