শিরোনাম:
মাগুরার মহম্মাদপুরে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ
নিউজ ডেস্ক
- আপডেট: ১০:২৭:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
- / ১২৯

শালিখা (মাগুরা) প্রতিনিধঃ মাগুরা জেলার মহম্মাদপুরে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক খুলনার অতিরিক্ত পরিচালক মোঃ মনজুর রহমান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, কৃষি ব্যাংক মোহাম্মদপুর শাখার ব্যবস্থাপক মোঃ আবুল কালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি ব্যাংক খুলনার মিজানুর রহমান,খুলনা আঞ্চলিক অফিসের কর্মকর্তা মোঃ ওয়াহিদুজ্জামান।
বাংলাদেশ ব্যাংক খুলনার আয়োজনে সোনালী ব্যাংক পিএল সি মহম্মদপুর শাখা এর সার্বিক সহযোগিতায় এবং মহম্মদপুরে অবস্থিত সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান অনুষ্ঠানের পৃষ্টপোষকতা করেন।
এ সময় উপস্থিত ছিলেন এলাকার গ্রাহক, শিক্ষক, ব্যাবসায়ী,সুধীজন সহ সকল শ্রেণীর মানুষ।





















