০৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

পিবিআই এর অভিযানে চৌগাছায় পিতৃহত্যা মামলার ঘাতক পলাতক সন্তানকে গ্রেফতার, উদ্ধার চাপাতি

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:১৩:২৪ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
  • / ১১৯

নিজস্ব প্রতিবেদক: যশোরের চৌগাছায় পিতৃহত্যা মামলার পলাতক আসামি রমিম ইসলাম (২৩)কে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যশোর। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতিও উদ্ধার করা হয়।

পিবিআই সূত্রে জানা যায়, চলতি বছরের ৭ মার্চ গভীর রাতে চৌগাছার পাতিবিলা গ্রামে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় শরিফুল ইসলাম (৪১) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে তার নিজের ছেলে রমিম ইসলাম। পারিবারিক বিরোধ ও মাদকসেবনের জন্য অর্থ চাওয়া নিয়ে প্রায়ই বাবা-ছেলের মধ্যে ঝগড়া হতো। একপর্যায়ে শরিফুল ইসলাম ছেলেকে স্ত্রীসহ আলাদা করে দিলে ক্ষিপ্ত হয়ে উঠে রমিম।

হত্যার দিন ভোরে শরিফুলের স্ত্রী হাছিনা বেগম সেহরি প্রস্তুত করতে ঘুম থেকে উঠলে রমিম ঘরে ঢুকে চাপাতি দিয়ে বাবাকে এলোপাতাড়ি কোপায়। পরে এলাকাবাসী আহত শরিফুলকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে নিহতের স্ত্রী বাদী হয়ে চৌগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি পিবিআই যশোর জেলায় হস্তান্তর হলে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে পিবিআইয়ের একটি চৌকস দল বৃহস্পতিবার (২০ জুন) বিকেল ৫টা ২০ মিনিটে রূপগঞ্জের ভুলতা ঠাকুরবাড়ি টেক এলাকা থেকে রমিমকে গ্রেফতার করে।

পিবিআই যশোরের ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি রমিম হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে এবং তার দেখানো মতে হত্যায় ব্যবহৃত চাপাতি নিজ বাড়ি থেকে উদ্ধার করা হয়। শনিবার (২১ জুন) আসামিকে চৌগাছা আমলী আদালতে হাজির করা হলে সে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

পিবিআই জানায়, রমিম ইসলাম এর আগের সংসারের সন্তান। তিনি বেকার ও মাদকাসক্ত ছিলেন। হত্যার মাসখানেক আগে খালাতো বোনকে বিয়ে করেন রমিম। এরপরও সে বাবার কাছ থেকে টাকা চেয়ে আসছিল। টাকা না পাওয়ায় পিতাকে হত্যার পরিকল্পনা করে সে।

Please Share This Post in Your Social Media

পিবিআই এর অভিযানে চৌগাছায় পিতৃহত্যা মামলার ঘাতক পলাতক সন্তানকে গ্রেফতার, উদ্ধার চাপাতি

আপডেট: ১০:১৩:২৪ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫