বাঘারপাড়ায় পেট্রোল ক্রয় নিয়ে দ্বন্দ্বের জেরে ৫ জন আহত
- আপডেট: ০৯:৫৫:১০ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫
- / ১১০
এফএনএস নিজউ, হোম, জেলার সংবাদ, বাংলাদেশ, বিশেষ সংবাদ, অর্থনীতি, বিনোদন, খেলা, বিশ্ব, লাইফস্টাইল, প্রযুক্তি, সংগঠন, ধর্ম, সাহিত্য, মুক্তমত, সম্পাদকীয়, আর্কাইভ,

সাঈদ ইবনে হানিফ, বাঘারপাড়া (যশোর) : যশোরের বাঘারপাড়ায় মোটর সাইকেলের পেট্রোল কেনাকে কেন্দ্র করে এক ব্যবসায়িসহ চারজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহতরা বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন রয়েছে।
মঙ্গলবার ১০ জুন, রাত নয়টার দিকে রায়পুর ইউনিয়নের আরাজি সিলুমপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, ব্যবসায়ি শামছুর রহমান (৫৫), তার দুই ছেলে রাকিবুল ইসলাম (১৭), রিংকু (২০), শামছুর রহমানের দুই ভাই আজগর আলী (৭৫), ও সাইদুর রহমান (৬)।
জানা গেছে, মঙ্গলবার বিকালে মোটর সাইকেলের পেট্রোল কিনতে আসে পাশের নারিকেলবাড়ীয়া ইউনিয়নের দৌলতপুর গ্রাম থেকে মঞ্জুর খাঁ’র ছেলে সুমন। এসময় পেট্রোলের বোতলের কিছু অংশ খালি থাকায় ভরে দিতে বলে ব্যবসায়ি শামছুর রহমানকে। ব্যবসায়ি বেশি টাকা দাবি করলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়।
পরে রাত নয়টার দিকে সংঘবন্ধভাবে মঞ্জুর খাঁ, তার ছেলে সুমন ও ইমন, মজনু খাঁ, সেন্টু খাঁ, নরু খাঁ ও টিটো খাঁসহ একদল উচ্ছৃঙ্খল লোকজন ধারালো ছুরি, লোহার রড়, দিয়ে ব্যবসায়ি শামছুর রহমানের উপর অতর্কিত হামলা করে এতে সে গুরুতর আহত হয়।
এসময় পরিবারের লোকজন এগিয়ে আসলে তাদের উপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ হয়েছে বলে জানা গেছে।




















