রেকছনা খাতুন হত্যা মামলার রহস্য উদঘাটনে পিবিআই যশোর টিমকে পুরস্কৃত
- আপডেট: ১০:১৪:০৮ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
- / ১৪৮

নিজস্ব প্রতিবেদক: যশোর জেলার চৌগাছা থানার নারায়নপুর পূর্বপাড়া গ্রামে ঘটে যাওয়া চাঞ্চল্যকর রেকছনা খাতুন হত্যা মামলার রহস্য উদঘাটন এবং হত্যাকাণ্ডের মূল হোতা মো. রাকিব হোসেন ওরফে সিজারকে গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় পিবিআই যশোরের তদন্তকারী দলকে পুরস্কৃত করেছেন পিবিআই প্রধান অ্যাডিশনাল আইজিপি মো. মোস্তফা কামাল।
চলতি বছরের গত ১০ মার্চ ঘটে যাওয়া এই মর্মান্তিক হত্যাকাণ্ডটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। পরে পিবিআই যশোরের অভিজ্ঞ ও দক্ষ তদন্ত দলের প্রচেষ্টায় দ্রুত সময়ের মধ্যেই ঘটনার প্রকৃত রহস্য উন্মোচিত হয় এবং মূল আসামিকে আইনের আওতায় আনা সম্ভব হয়।
এ প্রশংসনীয় সাফল্যের স্বীকৃতিস্বরূপ পিবিআই প্রধান গত সপ্তাহে তদন্তকারী দলকে নগদ অর্থ পুরস্কার প্রদানের ঘোষণা দেন। মঙ্গলবার (৪ জুন) আনুষ্ঠানিকভাবে পুলিশ সুপার পিবিআই যশোর উক্ত পুরস্কার দলের হাতে তুলে দেন।
এসময় উপস্থিত কর্মকর্তারা বলেন, এ সম্মাননা পিবিআই সদস্যদের পেশাগত দায়বদ্ধতা ও দায়িত্ববোধ আরও বাড়িয়ে দেবে। পিবিআই যশোরের পক্ষ থেকে পিবিআই প্রধান মো. মোস্তফা কামালকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।





















