০২:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

ঋণের চাপে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:৪৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • / ১৬৪

নাটোর প্রতিনিধিঃ নাটোরের লালপুরে পাশাপাশি রুম থেকে স্বামী-স্ত্রীর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২ জুন) সকালে উপজেলার সুন্দরগড়া গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন—একই গ্রামের রইজুল ইসলাম (৪০) ও তার স্ত্রী ফাতেমা খাতুন (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রবিবার রাতে খাওয়া-দাওয়া শেষে রইজুল ও তার স্ত্রী ফাতেমা নিজেদের ঘরেই ঘুমিয়ে পড়েন। সোমবার সকালে ঘরের দরজা না খোলায় পরিবারের লোকজন তাদের অনেক ডাকাডাকি করেন। কিন্তু কোনো সাড়াশব্দ না পেয়ে জানালা দিয়ে ফাতেমাকে ঘরের মধ্যে ঝুলে থাকতে দেখেন তারা। পরে রইজুলকেও পাশের আরেকটি ঘরে ঝুলতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

লালপুর থানা ওসি মমিনুজ্জামান বলেন, স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে জানতে পেরেছি রইজুল কৃষি কাজ করতেন। তবে তার অনেক টাকা ঋণ হয়ে যায়। ঋণের চাপের কারণে স্বামী-স্ত্রী মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। এ নিয়ে পারিবারিক অশান্তিতেই তারা সবার অগোচরে আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করছি। এই ঘটনায় লালপুর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

ঋণের চাপে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

আপডেট: ০২:৪৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫