রাজগঞ্জের পল্লীতে গোলঘরের তালা ভেঙে পিকআপে করে গরু চুরি
- আপডেট: ০৮:২৫:১০ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
- / ১৫১

রাজগঞ্জ প্রতিনিধিঃ যশোরের মনিরামপুর উপজেলার পলাশী গ্রামে গোয়ালঘরের দরজার তালা ভেঙে সংঘবদ্ধ চোরের দল পিকআপ যোগে লক্ষাধিক টাকা মূল্যের একটি এঁড়ে গরু চুরি করে পালিয়ে গেছে।
গরুর ডাকে মালিক টের পেয়ে চোরের দলকে ধাওয়া দেওয়া দিলে তিনটি গাভী ও একটি বাছুর গরু বাড়ির পাশের বাগানে রেখে দ্রুত গাড়ীযোগে পালিয়ে যেতে সক্ষম হন। এ চুরির ঘটনাটি বৃহস্পতিবার (২৯ মে) গভীর রাতে উপজেলার রোহিতা ইউনিয়নের পলাশী গ্রামে জাহাঙ্গীর আলমের বাড়ীতে ঘটে। তিনি স্থানীয় প্রাইমারী স্কুলের নৈশপ্রহরী।
জানা যায়- জাহাঙ্গীর আলমের গোয়ালে তিনটি গাভি, একটি এঁড়ে গরু ও একটি বাছুর ছিল। রাতে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে রাত ২টার দিকে চোরেরা গোয়ালের তালা ভেঙে তিনটি গাভী ও একটি এঁড়ে গরু চুরি করে নিয়ে পাশের রাস্তার ধারে বাগানে রেখে গাড়ীতে উঠোনোর চেষ্টা চালায়। চোরেরা বড় এঁড়ে গরুটি পিকআপে উঠানোর পর বাকী তিনটি গাভী গাড়ীতে তোলার প্রস্তুতি কালে গরুর ডাকে গৃহকর্তা জাহাঙ্গীর ও তার পরিবার টের পেয়ে চোরদের ধাওয়া দিলে দ্রুততার সাথে চোরের দল গাড়ীযোগে একটি গরু নিয়ে পালিয়ে যায়।
স্থানীয় ইউপি সদস্য জামাল উদ্দিন বলেন- ঘটনার খবর পেয়ে সকালে আমি সেখানে যাই। চারটি গরু নিয়ে যাওয়ার সময় মালিকের বাধায় কেবল একটি গরু নিয়ে চোরেরা পালিয়ে গেছে।
























