০১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

যশোর সীমান্তে বিজিবি’র সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালান পণ্য জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:১১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
  • / ১৯৩

নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে প্রায় ১৫ লক্ষ ৭২ হাজার ১০০ টাকা মূল্যের মাদকদ্রব্য, শাড়ি, কম্বল ও কসমেটিকস সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৩০মে) ৪৯ বিজিবি’র অধীনস্থ বেনাপোল, পাঁচপীরতলা, রঘুনাথপুর বিওপি, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্ট সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় ফেন্সিডিল, গাঁজা, মোটরসাইকেল, শাড়ি, কম্বল, থ্রি-পিস, চকলেট, ওষুধ ও বিভিন্ন কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী (এসপিপি, পিএসসি) জানান, “দীর্ঘদিন ধরে সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় যশোর সীমান্তে এ অভিযান পরিচালিত হয়। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

বিজিবি সূত্রে জানা যায়, জব্দকৃত ভারতীয় পণ্যসমূহ কাস্টমসে হস্তান্তর করা হয়েছে এবং মাদকদ্রব্য ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদরে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

যশোর সীমান্তে বিজিবি’র সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালান পণ্য জব্দ

আপডেট: ০৮:১১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫