ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু
- আপডেট: ০৬:৫৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
- / ৩৯৪

স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩০ মে) সকাল সাড়ে নয়টার দিকে ঝিকরগাছার মাগুরা ইউনিয়নের মিশ্রিদেয়াড়া গ্রামের আমতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় অগ্রণী ব্যাংক ঝিকরগাছা শাখার সিনিয়র অফিসার চৌগাছা উপজেলার নারায়নপুর স্কুল পাড়ার মোঃ মোসলেম এর ছেলে মুরাদ হোসেন (৪৫) ঘটনাস্থলেই নিহত হন।
ঘটনা সুত্রে জানা যায়, মুরাদ হোসেন মোটরসাইকেল চালিয়ে বাড়িতে যাওয়ার সময় সামনে থেকে আসা ট্রাকের সাথে ধাক্কা খেয়ে মোটরসাইকেল থেকে ছিটকে রোডের উপর পড়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার-পূর্বক চিকিৎসার জন্য ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। উল্লেখ্য যে, ঘটনাস্থান থেকে ট্রাক চালক ট্রাক নিয়ে পালিয়ে যায়।





















