১১:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

সীমান্তে বিজিবি’র অভিযানে মদ গাঁজাসহ বারো লক্ষাধিক টাকার অবৈধ মালামাল আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:২২:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
  • / ১৩৬

নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে অভিযান চালিয়ে বারো লক্ষ আঠারো হাজার টাকা মূল্যের মাদকদ্রব্য, শাড়ী, কম্বল এবং কসমেটিক্স সামগ্রী আটক করেছে বিজিবি।

সোমবার (২৬ মে) বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল বেনাপোল বিওপি, বর্ণি বিশেষ ক্যাম্প এবং বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোষ্টের সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিদেশী মদ, ভারতীয় গাঁজা, শাড়ী, কম্বল, চোখ চকলেট, বিভিন্ন প্রকার চকলেট, জিরা, কিশমিশ, ফুসকা, ঔষধ, বিভিন্ন প্রকার খাদ্য এবং কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য (বারো লক্ষ আঠারো হাজার) টাকা।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

বিজিবি সূত্র আরো জানান, জব্দকৃত বিভিন্ন ভারতীয় পণ্য কাস্টমে জমা করা হয়েছে এবং আটককৃত মাদকদ্রব্য ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

সীমান্তে বিজিবি’র অভিযানে মদ গাঁজাসহ বারো লক্ষাধিক টাকার অবৈধ মালামাল আটক

আপডেট: ০৮:২২:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫