০৩:৩২ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

রংপুরে সেনাবাহিনী ও পুলিশের মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:১৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • / ১৯৩

নিজস্ব প্রতিবেদঃ মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ জাহিদুল ইসলাম (৩২) নামে ডিমলার এক মাদক কারবারিকে রংপুরে আটক করেছে যৌথবাহিনী।

রোববার (২৪ মে) দিবাগত রাত ১০ টায় রংপুর মহানগরীর দশনা মোড়ে মেট্রোপলিটন পুলিশ ও সেনাবাহিনীর যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানের সময় তাকে গ্রেফতার করা হয়।রংপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। আটক মাদককারবারী জাহিদুল ইসলাম নীলফামারীর ডিমলা উপজেলার ভেন্ডাবাড়ির এলাকার ছায়েদুল ইসলামের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তি সুত্রে জানা যায়, গত শনিবার রাত ১০ টায় নগরীর দর্শনা মোড়ে রংপুর মেট্রোপলিটন পুলিশ ও সেনাবাহিনীর যৌথ উদ্যোগে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় সেনাবাহিনী ও পুলিশের যৌথ টহল দল যানবাহন তল্লাশি শুরু করে। তল্লাশীকালে দর্শনা থেকে মডার্ন মোড়ে হেঁটে যাওয়া একজন সন্দেহভাজন ব্যক্তিকে থামার সংকেত দিলে, তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ধাওয়া করে তাকে আটক করতে সক্ষম হন। আটক ওই ব্যক্তির দেহ তল্লাশি করে ২ (দুই) কেজি গাঁজা উদ্ধার করা হয়।

রাতেই এ ঘটনায় তাজহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। যার মামলা নং-১১, তাং-২৪/০৫/২০২৫ । মাদক নির্মূলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে।

Please Share This Post in Your Social Media

রংপুরে সেনাবাহিনী ও পুলিশের মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার

আপডেট: ০৯:১৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫